বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

ইসরায়েলের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগে চার ইসরায়েলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিতে অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ওই আদেশে বাইডেন বলেন, পশ্চিমতীরে সহিংসতা ‘অসহনীয় পর্যায়ে’ পৌঁছেছে। খবর আলজাজিরার।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইসরায়েলিরা হলেন- ডেভিড শাই চাসদাই (২৯), ইনোন লেভি (৩১), ইনান তানজিল (২১) এবং শালোম জিচেরমান (৩২)।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক নির্বাহী আদেশে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় ওই চার ইসরায়েলি যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পত্তি ও দেশটির আর্থিক ব্যবস্থা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবেন।

ইসরায়েলি নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের এ ধরনের নিষেধাজ্ঞা বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এমন এক সময় এই নিষেধাজ্ঞা এলো যখন প্রেসিডেন্ট বাইডেন মিশিগান অঙ্গরাজ্যে সফরের ঘোষণা দিয়েছেন। অঙ্গরাজ্যটিতে আরব-আমেরিকান জনগোষ্ঠীর একটি বড় অংশ বসবাস করে।

এদিকে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নিষেধাজ্ঞাগুলো অপ্রয়োজনীয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সদস্যরা হামলা চালানোর পর থেকে পশ্চিমতীরে সহিংসতা আরো বেড়েছে। দ্য আরব আমেরিকান ইনস্টিটিউট নামে একটি পরামর্শক গ্রুপের প্রতিবেদনে বলা হয়, হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির প্রতি আরব-আমেরিকানদের সমর্থন ১৭ শতাংশে নেমে এসেছে। যা ২০২০ সালে ৫৯ শতাংশ ছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102