মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

মালয়েশিয়ার নতুন ঠিকানায় বাংলাদেশের ভিসা পরিষেবা

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

কুয়ালালামপুরে নতুন ঠিকানায় শুরু হচ্ছে বাংলাদেশের ভিসা পরিষেবা। সহজে ও স্বল্প সময়ে ভিসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন এ উদ্যোগ নিয়েছে।

বুধবার হাইকমিশনের কাউন্সিলর জিএম রাসেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পাসপোর্ট ও ভিসা প্রসেসিং পরিষেবা বাড়ানোর জন্য এক্সপ্যাট সার্ভিসেস (কুয়ালালামপুর) এসডি এন বিএইডি-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। ৬ ফেব্রুয়ারি ভিসা প্রক্রিয়াকরণ পরিষেবা শুরু হবে।

সেখানে মালয়েশিয়ার নাগরিকদের সাউথগেট কমার্শিয়াল সেন্টার লেভেল ২, ব্লক ই, নং ২, জালান দুয়া অফ জালান চ্যান সো লিন, ৫৫২০০ উইলায়াহ পারসেকুতুয়ান, কুয়ালালামপুর +৬০৩-৯২১২০২৬৭ , info@expatserviceskl.com ঠিকানা থেকে তাদের পাসপোর্ট জমা দিতে এবং সংগ্রহ করার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করা হয়েছে।

গত ৫ জানুয়ারি কুয়ালালামপুরে সাউথগেট কমার্শিয়াল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি কল সেন্টারটির উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। মন্ত্রীর পক্ষে হাইকমিশনার মো. শামীম আহসান ফিতা কাটেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102