বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

অনূর্ধ্ব-১৯ দল

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

দুই ওপেনারের ব্যাটে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। তাদের গড়ে দেয়া ভিতের উপর দাঁড়িয়ে দ্রুত রান তুলেছেন বাকি ব্যাটাররা। তাতেই বড় সংগ্রহ গড়েছে লঙ্কান মেয়েরা। শিরোপা জিততে হলে বাংলাদেশি ব্যাটারদের লম্বা পথ পাড়ি দিতে হবে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। অপরাজিত ৬৬ রান এসেছে নেতমি পর্নার ব্যাট থেকে।

আগে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেন দুই লঙ্কান ওপেনার নেতমি পর্না ও দেভিমি বিহাঙ্গা। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০৪ রান। নতুন বলে বাংলাদেশি বোলারদের পাত্তাই দেননি তারা। শুরুতে কিছুটা রক্ষণাত্মক খেললেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন দুজনেই।

ইনিংসের ১৫তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। বিহাঙ্গাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নিশিতা আক্তার নিশি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৪৯ রান। দারুণ ব্যাটিং করেও হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ তার থাকবে!

বিহাঙ্গা না পারলেও আরেক ওপেনার পর্না ঠিকই ফিফটির দেখা পেয়েছেন। তিনি শেষ পর্যন্ত ৫৭ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন। ভিশমি গুনারত্নে তিনে নেমে করেছেন ১৩ বলে ১৪ রান। সব মিলিয়ে বড় সংগ্রহই গড়ে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন রাবেয়া, নিশি ও জান্নাতুল মাওয়া।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102