বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন

নবীগঞ্জে দুইদিন ব্যাপী বিজ্ঞান প্রযুক্তি মেলা সমাপ্ত

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২৩ এই পর্যন্ত দেখেছেন

“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” প্রতিপাদ্য সামনে রেখে দেশব্যাপী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান চর্চায় সম্পূক্ত রাখার অপরিবার্যতা বিবেচনায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী (৪৫তম বিজ্ঞান মেলা) ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ এর সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার,  সহকারী প্রোগ্রামার কাজী মইনুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ জানান, উপজেলা সরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ২৩টি স্টল অংশগ্রহন করে। এই স্টল গুলো স্মার্ট সিটি নির্মাণ লক্ষ্যে ও দূষণমুক্ত পরিবেশ করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ উপস্থাপন করেছে।

আলোচনা সভা শেষে দুই দিনব্যাপী (৪৫তম বিজ্ঞান মেলা) ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102