বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে কোয়াব কাপ ক্রিকেটের শুভ উদ্বোধন

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলে কোয়াব কাপ টি-১৬ ক্রিকেট  টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন হয়েছে। কোয়াব শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ‘কোয়াব কাপ টি-১৬ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪’ এর উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করে ‘শ্রীমঙ্গল থানা ক্রিকেট দল’ বনাম ‘চ্যালেঞ্জার বয়েস বিরাইমপুর ক্রিকেট দল’।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

কোয়াব শ্রীমঙ্গল শাখার সভাপতি দেলোয়ার হোসেন রাহিদের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন কোয়াব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি হাসান আহমেদ জাভেদ।

কোয়াব শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নাজেম আল কোরেশী রাফাত ও সাংগঠনিক সম্পাদক মীর কালাম আহমেদ এর যৌথ পরিচালনায় উদ্বোধনী ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শের আলী চৌধুরী হেলাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল, ফুটবলার মোঃ মনি হোসেন প্রমূখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102