বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

উপ-অঞ্চল ক্রীড়া প্রতিযোগীতায়

টেবিল টেনিসে রানার্স আপ শ্রীমঙ্গলের বর্ণ

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপ-অঞ্চল পর্যায়ে টেবিল টেনিস প্রতিযোগিতায় রানার্স আপ হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে শ্রীমঙ্গলের সুবর্ণ শিখর বর্ণ। সে শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর পুত্র।

বুধবার (৩১ জানুয়ারি) উপ-অঞ্চলের প্রতিযোগিতা সিলেটে জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়।

সুবর্ণ সিলেট জেলা প্রতিযোগীর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩-২ সেটে পরাজিত হয়ে রানারআপ হয়েছে। বর্ণ নটর ডেম স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গলের শিক্ষার্থী। এছাড়াও তবলা বাজানোতে সুবর্ণ শিখর বর্ণের রয়েছে বিশাল দক্ষতা। ইতোমধ্যে সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে সে সাফল্যের স্বাক্ষর রেখেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102