রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

সিলেটে বুধবার থেকে চুনাপাথর আমদানী শুরু

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন
শুল্কমুল্য বৃদ্ধির প্রতিবাদে ছাতকের ইছামতি, চেলা সহ সিলেট অঞ্চলের সবক’টি শুল্ক ষ্টেশন দিয়ে চুনাপাথর আমদানী বন্ধে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে। দীর্ঘ প্রায় ২৪ দিন বন্ধ থাকার পর এসব শুল্ক ষ্টেশন দিয়ে আবারো চুনাপাথর আমদানী পুরোদমে শুরু হচ্ছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কার্যালয়ের প্যাডে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়। সিলেট কমিশনারেটের কর্মকর্তা ও আমদানীকারকদের সমুজতার ভিত্তিতেই সহনশীল শুল্কমুল্য নির্ধারণ করায় চুনাপাথর আমদানীতে সৃষ্ট জটিলতার অবসান ঘটে। চুনাপাথর আমদানীতে প্রতি মেট্রিক টন হিসেবে ১১.৫ ডলার থেকে তিন মাসের ব্যবধানে দু’ ধাপে ১৩.৫ ডলারে উন্নীত করায় ৮ জানুয়ারী থেকে ছাতকের ইছামতি, চেলা সহ সিলেট অঞ্চলের সবক’টি শুল্ক ষ্টেশন দিয়ে চুনাপাথর আমদানী বন্ধ ঘোষনা করেন ব্যবসায়ীরা।
অতিরিক্ত মুল্য নির্ধারিত হওয়ায় ব্যবসায় অসম প্রতিযোগিতায় বাজার হারানো এবং লোকসানের আশংকা থাকায় চুনাপাথর আমদানী বন্ধ রেখে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে এফবিসিসিআই ও এনবিআর এর মেম্বার(শুল্ক নীতি) সাথে বৈঠক করে নির্ধারিত শুল্কমুল্যে চুনাপাথর আমদানীতে লোকসানের দিক গুলো তুলে ধরেন এখানের ব্যবসায়ী প্রতিনিধিগন। ব্যবসায়ীদের বিষয়টি বিবেচনায় নিয়ে শুল্ক নীতি ঠিক রেখে সিলেটস্থ শুল্ক ষ্টেশন সমুহের অবস্থান ও ভারতীয় খনি প্রকল্পের অবস্থান বিবেচনায় নিয়ে পণ্যের গুনগত মান সম্পর্কে তথ্য সংগ্রহ ও আভ্যন্তরিন বাজারে বিক্রয় মুল্য বিবেচনায় শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ সংক্রান্ত কোন সিদ্ধান্ত আবশ্যক হলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট হতে তা গ্রহন করা যেতে পারে বলে এনবিআর এর মেম্বার(শুল্ক নীতি) সিলেট কমিশনারেট কার্যালয়কে জানিয়েছেন- যা চিঠিতে উল্লেখ রয়েছে। এনবিআর এর মেম্বার(শুল্ক নীতি)’র পরামর্শ অনুযায়ী মঙ্গলবার সিলেট কমিশনারেট কার্যালয়ে কমিশনারেট কর্মকর্তাদের সাথে সকল শুল্ক ষ্টেশনের কর্মকর্তা, আমদানীকারক প্রতিনিধি, সিলেট ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সমুজতার ভিত্তিতে চুনাপাথর আমদানীতে প্রতি মেট্রিক টন ১৩.৫ ডলারের পরিবর্তে শুল্কায়নযোগ্য মুল্য ১২.৭৫ ডলার নির্ধারণ করা হয়। ফলে চুনাপাথর আমদানীতে ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করে বুধবার থেকে আবারো আমদানী শুরু করার ঘোষনা দেন ব্যবসায়ীরা।
এ ব্যাপারে এফবিসিসিআই’র ল্যান্ড পোর্ট, বর্ডার ট্রেড, ট্রানজিট এন্ড ট্রানসিপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, এফবিসিসিআই’র বন্দর ও নৌ-পরিবহন সংক্রান্ত নবগঠিত স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী বুধবার থেকে আমদানী শুরু হওয়ার কথা উল্লেখ করে জানান, বিষয়টি সমুজতার মাধ্যমে নিস্পত্তি হয়েছে।
ধারণা করা হচ্ছে বুধবার ( ৩১ জানুয়ারী) থেকে ব্যবসায়ী ও শ্রমিকদের পদচারনায় আবারো মুখরিত হয়ে উঠবে এসব শুল্ক ষ্টেশন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102