শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

গাজায় ‘গণহত্যা’ চলছে বলায় ব্রিটিশ এমপি সাসপেন্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসনকে বিশ্বে গণহত্যার উদাহরণ হিসেবে স্মরণ করা উচিত বলে বক্তব্য দেয়ার পর ব্রিটিশ লেবার পার্টি থেকে আইনপ্রণেতা কেট ওসামোরকে বরখাস্ত করা হয়েছে।

ওসামোর রবিবার তার দলের নেতাদেরকে পাঠানো মেসেজে বলেছেন, ঐতিহাসিক হলোকাস্ট মেমোরিয়াল ডে’র প্রাক্কালে গাজাকে সাম্প্রতিক গণহত্যার উদাহরণ হিসেবে উল্লেখ করা উচিত।

তিনি তার মেসেজে বলেন, সোমবার হলোকাস্ট মেমোরিয়াল ডে, ৬০ লাখ ইহুদি হত্যাকাণ্ডের ঘটনা স্মরণের দিন, নাৎসি বাহিনীর হাতে আরো নিহত হয়েছে লাখ লাখ মানুষ এবং সাম্প্রতিক কম্বোডিয়া, রুয়ান্ডা, বসনিয়া এবং এখনকার গাজাকে স্মরণ করার দিন।

লেবার পার্টির কর্মকর্তারা ওসামোরের পার্লামেন্ট সদস্য পদ স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, বিরোধী দলীয় চিপ হুইপ স্যার অ্যালান ক্যাম্পবেল ওসামোরকে দল থেকে বহিষ্কার করেছেন এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হতে যাচ্ছে।

‘দ্যা বোর্ড অব ডেপুটিস অব ব্রিটিশ জিউশ’ কেট ওসামোরের বক্তব্যের নিন্দা জানিয়েছে। হলোকাস্টের সঙ্গে গাজা পরিস্থিতির তুলনা করাকে অপমানজনক বলে মন্তব্য করেছে ইহুদিবাদী এই সংগঠনটি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102