বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেছেন, ইরানের সঙ্গে কোনো যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র।

জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত তিন মার্কিন সেনা নিহত ও ৩০ জন আহত হওয়ার পর জন কারবি এই বক্তব্য দিলেন। খবর রয়টার্সের।

সোমবার তিনি ব্রিফিংকালে বলেন, সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের টাওয়ার ২২ সামরিক ঘাঁটিতে যে হামলা হয়েছে তার কার্যকর প্রতিক্রিয়া দেখাবে আমেরিকা। তবে তিনি জোর দিয়ে বলেছেন সম্ভাব্য জবাবের অর্থ ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাওয়া নয়।

তিন আরো বলেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ চাই না। মধ্যপ্রাচ্যে আমরা বৃহত্তর কোনো সংঘাত চাইছি না।

জন কারবি দাবি করেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, নিরাপত্তা এবং সমৃদ্ধি চায়। সেকারণে মার্কিন সেনাদের ওপর এ ধরনের হামলা বন্ধ হওয়া উচিত।

জর্ডানের সামরিক ঘাঁটিতে হামলার জন্য ইরানের সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিরোধ যোদ্ধাদের দায়ী করেছে আমেরিকা। তবে, এই হামলার সঙ্গে কোনো রকমের সম্পর্ক থাকার কথা প্রত্যাখ্যান করেছে ইরান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102