বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

মৌলভীবাজারে

এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল স্মরণে সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

লেখক, বিশিষ্ট আইনজীবী, কবি ও মাসিক শ্রী গৌরবাণী পত্রিকার সম্পাদক এডভোকেট কিশোরী পদ দেব শ্যামলের স্মরনে এক  সভা মৌলভীবাজার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কবিমঞ্চের আয়োজনে কবি ও শিক্ষাবিদ মায়া ওয়াহেদের সভাপতিত্বে ও পুলক কান্তি ধরের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। অতিথি হিসেবে আলোচনা করেন লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বণমালী ভৌমিক, সুপ্রিম কোটের সিনিয়র আইনজীবী তবারক হোসেন,  লেখক গবেষক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সিনিয়র আইনজীবী সুনীল কুমার দাস, ইন্টান্যাশনাল চৈতন্য স্টাডিজ জেলা সভাপতি রসময় সূত্রধর, নাট্যকার খালেদ চৌধুরী প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন এডভোকেট বিশ্বজিৎ ঘোষ, বাংলার দিন সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, এডভোকেট মাহবুবুল আলম রুহেল, এডভোকেট নিত্য গোপাল গোস্বামী, শিব প্রসন্ন ভট্টাচার্য, লেখক অমলেন্দু দাশ মিলন, এডভোকেট বিষ্ণু পদ ধর, মামুনুর রশীদ চৌধুরী প্রমুখ।

আলোচকগন কিশোরী পদ দেব শ্যামলের জীবনের বিভিন্নদিক নিয়ে আলোচনা করেন। স্মরণসভার শুরুতেই প্রয়াত এডভোকেট কিশোরী পদ দেব শ্যামলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102