বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী

ব্রিটিশ বিনিয়োগকারীরা চাইলে পৃথক অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ পাবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ৩৫৮ এই পর্যন্ত দেখেছেন

ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক সুবিধার জন্য তাদের কাছ থেকে বড় পরিসরে বিনিয়োগ প্রত্যাশা করেছেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছি। এর জন্য আমরা সারা দেশে ১শ’টি অর্থনৈতিক অঞ্চল, হাই-টেক পার্ক এবং ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করছি।

May be an image of 12 people

তিনি বলেন, “ব্রিটিশ বিনিয়োগকারীরা চাইলে বাংলাদেশ তাদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ করবে, কারণ আমরা অন্য কয়েকটি দেশের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জমি দিয়েছি।” যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় সংসদীয় দলের (এপিপিজি) ভাইস চেয়ার ও ইন্দো-ব্রিটিশ বিষয়ক এপিপিজি’র চেয়ার বীরেন্দ্র শর্মা এমপি’র নেতৃত্বে যুক্তরাজ্যের ক্রস পার্টি একটি পার্লামেন্টারি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন।

May be an image of 10 people, dais and text that says 'বঙ্গবনধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার (২৮ জানুয়ারি ২০২৪) সকালে গণভবনে বীরেন্দ্র কুমার এমপি এর নেতৃত্বে ব্রিটিশ আন্তঃদলীয় সংসদীয় প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন Focus FcusBaaNews ফোকাস বাংলা নিউজ'

শেখ হাসিনা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সঙ্গে সুসংযুক্ত যেখানে ৩শ’ কোটি মানুষের বাজার রয়েছে। সুতরাং, বিনিয়োগকারীরা তাদের উৎপাদিত পণ্যের বাজার খুঁজে পেতে কোন সমস্যায় পড়বেন না। তাঁর সরকার বাংলাদেশে বিনিয়োগের পদ্ধতিগত সময় কমানোর জন্য সবকিছু অনলাইন ভিত্তিক করেছে। সরকার ইতিমধ্যে ১৭০ টি আইটেমের মধ্যে ১১০ টি আইটেম অনলাইনে রেখেছে। বাকি ৬০ টি আইটেম খুব শীঘ্রই অনলাইনে দেওয়া হবে।

ব্রিটিশ এমপিরা বাংলাদেশ ও এর জনগণের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য সরকারের উন্নয়ন উদ্যোগকে এগিয়ে নিতে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার করেন। পাঁচ সদস্যের এই সংসদীয় প্রতিনিধি দলে রয়েছেন- প্রাক্তন টেক ও ডিজিটাল অর্থনীতির কনজারভেটিভ মন্ত্রী পল স্কুলি এমপি, ইউকে হাউস অব কমন্স সিলেক্ট কমিটির মেম্বার ফর ফরেন অ্যাফেয়ার্স নীল কোয়েল এমপি, হাউস অফ কমন্সের বিরোধীদলীয় হুইপ অ্যান্ড্রু ওয়েস্টার্ন এমপি এবং হাউস অব কমন্সের সিনিয়র সংসদীয় সহকারী ডমিনিক মফিট। প্রতিনিধি দলটি ২৭ জানুয়ারি ঢাকায় আসে এবং আগামী ৩১ জানুয়ারি তাদের লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

May be an image of 5 people, the Oval Office and dais

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মো. জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102