শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রোববার স্পিকারের আদেশক্রমে সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে, বিরোধী দলের উপনেতা করা হয়েছে চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচিত এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে।

এতে উল্লেখ করা হয়, ‘সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদের (২১ রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১)(ট) অনুযায়ী বিরোধীদলের নেতা এবং ‘বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ মোতাবেক ২৮২ চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102