সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ডাকে সন্ধ্যায় গণভবনে যাবেন স্বতন্ত্র সংসদ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ডাকা হয়েছে তাদের। তবে প্রধানমন্ত্রী কেন স্বতন্ত্র সংসদ সদস্যদের ডেকেছেন তা বলা হয়নি। গত ৭ জানুয়ারির নির্বাচনে রেকর্ড সংখ্যক ৬২ জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন। এদের মধ্যে ৫৮ জন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। বাকি দুইটি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা নৌকার মনোনিত প্রার্থীকে হারিয়েছেন তাদের একজন বিএনপির নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করে ভোটে অংশ নেন। অন্যজন সিলেটের একটি ধর্মভিত্তিক দলের নেতা।

রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর জয় এবং জাতীয় পার্টির আসন সংখ্যা ১১টিতে নামার পর সংসদে বিরোধী দল কারা হবে, এ নিয়ে দেখা দেয় প্রশ্ন। সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, স্বতন্ত্র প্রার্থীরা জোট করে নিজেদের নেতা নির্বাচন করলে তারাও বিরোধীদলে বসতে পারবেন। তবে এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, জাতীয় পার্টিই বিরোধী দল হতে যাচ্ছে।

নিউজ /এমএসএম

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102