বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ছাতকে কিশোরীকে গণধর্ষনের দায়ে দু’ধর্ষক গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪১৩ এই পর্যন্ত দেখেছেন


সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক উপজেলায় চৌদ্দ বছরের এক কিশোরীকে গণ ধর্ষনের ঘটনায় ফকির মিয়া(২৫) ও তরিকুল ইসলাম(২৪) নামের দু’ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতারকৃতদের প্রেরন করা হয়েছে সুনামগঞ্জ জেল হাজতে। মঙ্গলবার রাতে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রফতার করে থানা পুলিশ। ফকির মিয়া উপজেলা ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামের তেরাই মিয়ার পুত্র ও টমটম চালক তরিকুল ইসলাম একই এলাকার নেছার আলীর পুত্র। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা ভিকটিম ১৬ জুন রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে রের হলে তাকে দুর্বৃত্তরা অপহরণ করে অন্যত্র নিয়ে যায়। প্রায় ১৫ দিন ধরে বিভিন্ন এলাকায় রেখে তাকে পালাক্রমে গণধর্ষন করে অপহরানকারীরা। ৩১ জুলাই রাতে ভিকটিমকে হাত-পা বেঁধে তার বাড়ির আঙ্গিনা রেখে পালিয়ে যায় ধর্ষনকারীরা। সকালে পরিবারের লোকজন হাত-পা বাঁধা অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় ৩ আগষ্ট ভিকটিম বাদী হয়ে ফকির মিয়া, তরিকুল ইসলাম ও ভাতগাঁও গ্রামের হিরন আলীর পুত্র মাহতাব আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছাতক থানায় একটি মামলা(নং-০৩) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে দু’জনকে গ্রেফতার করা হলেও মাহতাব আলী পলাতক রয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।##

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102