রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

মৌলভীবাজারে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করে মৌলভীবাজার জেলা জিয়া স্মৃতি পাঠাগার ।

গত ২৬ জানুয়ারী শুক্রবার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -বীর উত্তম এর ৮৮তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে উনার জীবনীর উপর আলোচনা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

জিয়া স্মৃতি পাঠাগার, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী বীর মুক্তিযুদ্ধা এডভোকেট সুনিল কুমার দাস, সভাপতিত্ব করেন বীর মুক্তিযুদ্ধা এডভোকেট মুজিবুর রহমান (সভাপতি জিয়া স্মৃতি পাঠাগার), সঞ্চালনা করেন মনোয়ার আহমেদ রহমান (সাধারণ সম্পাদক) জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার জেলা।

জিয়াউর রহমানের জীবনীর উপর আলোচনা করেন এডভোকেট বকসি জুবায়ের আহমদ (সিনিয়র সহ-সভাপতি), মাহবুব ইজদানী ইমরান(সহ-সভাপতি), এডভোকেট রুনু কান্ত দত্ত সহ-সভাপতি)।

আরো উপস্থিত ছিলেন এডভোকেট সৈয়দ নেপুর আলী (যুগ্ম সম্পাদক), এডভোকেট নিয়ামুল হক (সাংগঠনিক সম্পাদক), আব্দুল হামিদ (প্রকাশনা সম্পাদক), শহিদুল ইসলাম অভি (সমাজকল্যাণ সম্পাদক) সহ প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102