শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

বদলগাছীতে গ্রেডার মেশিনের চাপায় নিহত ১

মোঃ ফারুক হোসেন
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

নওগাঁর বদলগাছীতে রাস্তার কাজে নিয়োজিত গ্রেডার মেশিনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মালা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয় এবং আরেকজন আহত হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে বদলগাছী উপজেলার চৌরাস্তার মোড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত মালা (৩৮) নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মো স্বপনের স্ত্রী। নিহত মালা পারভিন বদলগাছী মহিলা কলেজ গেটে দীর্ঘদিন থেকে ভাড়া আছেন বলে জানা গেছে।

এ ঘটনায় আহত বদলগাছী উপজেলার কাদিবাড়ী গ্রামের শফির উদ্দীনের মেয়ে শারমিন বলেন, চৌরাস্তা মোড় থেকে বাড়ী যাওয়ার জন্য ভ্যান উঠার সময় হঠাৎ করে পিছন থেকে বড় একটি গাড়ী আমাদের উপর তুলে দেয়, আমি গাড়ীর আঘাতে একপাশে ছিটকে পড়ে যাই, আমার পাশে যে মহিলা ছিলেন ওনি সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে মারা যায়। আমাকে কয়েক জন মিলে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তারপর আর কি হয়েছে আমি আর বলতে পারবো না।

এ সময় বদলগাছী ফায়ার সার্ভিস দল ও বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বদলগাছী থানার ওসি মোঃ মাহবুবুর রহমান মুঠোফোনে  জানান, বাজার থেকে বাড়ী ফেরার পথে চারমাথায় পিছন থেকে মোটর গ্রেডার চাপা দিলে ঘটনা স্থলেই মালা নামে এক পথচারী নিহত হয়েছে এবং শারমিন নামে অপর পথচারী গুরুতর আহত হয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভিকটিমের পক্ষ থেকে থানায় কোন মামলা /অভিযোগ দায়ের করা হয়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102