বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

দুই শতাধিক রোভার নিয়ে জবিতে ডে-ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ রোভার অঞ্চলের সুবর্ণ জয়ন্তী রোভার মুট উপলক্ষ্যে গুণগত রোভারিং-এর মান উন্নয়নের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ আয়োজিত ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জবি রোভার ডেনে দুই শতাধিক রোভার ও সহচরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ২০২৪ সম্পন্ন হয়েছে।

ডে ক্যাম্পে রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার। রোভার স্কাউট লিডার হিসেবে উপস্থিত ছিলেন কাজী ফারুক হোসেন এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাইনুল হোসেন মুন্না পিআরএস, কামরুল হাসান, আলমগীর হোসেন, মোল্লা মামুন হাসান, আনোয়ার হোসেন, সাজেদা আক্তার সাথীসহ প্রমুখ। ডে ক্যাম্পের ইনচার্জ হিসেবে ছিলেন জবি রোভার-ইন-কাউন্সিলর ২৩-২৪ এর সভাপতি শরিফুল ইসলাম খান এবং ডেপুটি ইনচার্জ হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক অভিজিৎ বাড়ৈ।

শরিফুল ইসলাম খান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ দেশের ঐতিহ্যবাহী রোভার স্কাউট গ্রুপ। প্রতিবছরের মতো এবছরও সহচরদের নিয়ে আমাদের ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজকের সহচররাই জবি রোভার ডেনের আগামীর কর্ণধার এবং তাদের মাধ্যমেই দেশ ও দেশের বাইরে জবি রোভারের সুনাম ছড়াবে বলে প্রত্যাশা করছি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102