বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাস চালকের মৃত্য

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪২৭ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন দাশ (৩১) নামের এক বাস চালকের মৃত্যু হয়েছে। মৃত সুমন দাশ কালিয়ারভাঁঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের সঞ্জয় দাশের পুত্র বলে জানা গেছে। সে পৌর এলাকার গয়াহরি গ্রামের বিজয় রায়ের মিনি বাস গাড়ি চালক ছিল। করোনাকালীন সময়ে বাস বন্ধ থাকায় গতকাল বুধবার দুপুরে পৌর এলাকার সালামতপুর বাসস্ট্যান্ডে তার গাড়ীটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যুর ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর বাস টার্মিনালে নষ্ট বাসটি ওয়ালডিং মেশিন দ্বারা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন যুবক সুমন দাশ । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের সাব ইন্সপেক্টর সুচরিত দাশ লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102