রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

যুবনেতা জামাল খান যুক্তরাজ্যের প্রাচীনতম সম্মানসূচক খেতাবে ভূষিত

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যের প্রাচীনতম খেতাব ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননায় ভূষিত করা হয়। ২২ জানুয়ারি (সোমবার) ঐতিহ্যবাহী গিল্ড হলে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সমাজসেবক যুবনেতা জামাল আহমদ খানের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় তাঁর পরিবারের সদস্য ও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২২ জানুয়ারি সোমবার সিটি অব লন্ডন করপোরেশন ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন খেতাব দিয়ে থাকে। ১২৩৭ সালে শুরু হওয়া এই সম্মাননা ১৯৯৬ সাল পর্যন্ত শুধু ব্রিটিশ ও কমনওয়েলথ নাগরিকদের জন্য ছিল। ১৯৯৬ সালের পর এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এই খেতাব বিগত দিনে যারা লাভ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য রাণী দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স ফিলিপ, রাণী মাতা কুইন এলিজাবেথ, কিং চার্লস, প্রিন্সেস ডায়না, উইনস্টন চার্চিল, ক্লিমেন্ট অ্যাটলি, মার্গারেট থ্যাচার, ফুটবলার হ্যারি কেইন, নেলসন ম্যান্ডেলা, স্টিফেন হকিংস সহ অনেক বিখ্যাত ব্যক্তি সিটি অব লন্ডন সম্মাননায় ভূষিত হয়।

জামাল আহমদ খান তার প্রতিক্রিয়ায় বলেন, এই সম্মান আমি কমিউনিটির জন্য উৎসর্গ করলাম। ব্রিটেনের প্রাচীনতম এই সম্মাননা পেয়ে আমি গর্বিত। আমি কমিউনিটির উন্নয়নে যে কাজ করছি সেটা অব্যাহত রাখবো। পাশাপাশি নিজ দেশের গরিব অসহায় দুস্থদের জন্য কাজ করে যাবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলেতের বিশিষ্ট রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, লন্ডন টাওয়ার হেমলেটস এর সাবেক স্পিকার ও কাউন্সিলর আহবাব হোসেন, ব্যবসায়ী শাহগীর বখত ফারুক, রাজনীতিবীদ আব্দুল আহাদ চৌধুরী, সাংবাদিক আনছার আহমদউল্লাহ, আব্দুল বাছির, গোলাব আলী, ফয়জুর রহমান ফয়েজ, রোহেল আহমদ প্রমুখ।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন জামাল আহমদ খানের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আমরা অবশ্যই গর্বিত। পাশাপাশি বাঙালি হিসেবে এটি সবার জন্য গর্বের। তাঁর অবস্থান থেকে তিনি নিশ্চয়ই বাংলাদেশের সম্মান-মর্যাদা বৃদ্ধিতে কাজ করবেন।

কমিউনিটির নিবেদিত প্রাণ জামাল আহমদ খান বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থাকার পাশাপাশি যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102