বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

চীনে ভূমিধ্বসে মৃত্যু ১১, এখনো নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

চীনের ইউনান প্রদেশে ভূমিধ্বসের এক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জন ছাড়িয়েছে। ভূমিধ্বসের পর প্রায় ৩৬ ঘণ্টা পেরুলেও এখনো ৩০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটের দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির জেনশং কাউন্টির জাওথং শহরে ভূমিকম্পের ঘটনাটি ঘটে।

শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে জমাট ঠান্ডার মধ্যে তুষারপাত থাকায় উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে। এর মধ্যেই নিখোঁজদের সন্ধানে আবর্জনা সরিয়ে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। তারা আরো কয়েকটি মৃতদেহ উদ্ধার করার পর মঙ্গলবার মৃতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে। খবর সিনহুয়ার।

প্রতিবেদনটিতে বলা হয়, মাটি আলগা হয়ে থাকায় সেখানে বড় ধরনের মেশিন এনে কাজ করা যাচ্ছে না। নিচে যদি এক্সকেভেশন এনে কাজ শুরু করা হয়, তাহলে উপরের মাটি ধসের সম্ভাবনা রয়েছে। তাই বড় সাইজের মেশিন ব্যবহার করে অভিযান অব্যাহত রাখা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানো বেশ কঠিন হয়েছে।’

জানা গেছে ভূমিধ্বসে ১৮টি বাড়ির অন্তত ৪৭ জন বাসিন্দা নিখোঁজ হন। পরে সোমবার দুপুরের দিকে তাদের দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে বিকালে আরও আটজনের মৃতদেহ পাওয়া যায়। দুইজনকে জীবিত উদ্ধার করার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দেহে ও মাথায় আঘাত লেগেছে বলে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘পর্বতের একটি অংশ ধসে পড়ে বহু মানুষ চাপা পড়েছে। তারা সবাই নিজেদের বাড়িতে ঘুমিয়ে ছিলেন।’

ঘটনাস্থলে প্রায় এক হাজার উদ্ধারকর্মী পাঠিয়েছে চীন। তাদের সঙ্গে প্রায় ২০০টি উদ্ধারকারী যান আছে। ৫০০ জনেরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। চীনের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশের ওপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, ইউনান তাদের মধ্যে অন্যতম।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102