বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

মাস্টার্স পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ, এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি শেষ পর্ব পরীক্ষা আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা চলবে ১১ মার্চ পর্যন্ত। নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102