রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

ছাতকে অনুকূল চন্দ্রের ১৩৬তম জন্ম-মহোৎসব অনুষ্ঠিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৩৩২ এই পর্যন্ত দেখেছেন
সুনামগঞ্জ জেলার ছাতক পৌর শহরে অনুষ্ঠিত হলো দিন ব্যাপী শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৬ তম জন্ম-মহোৎসব। সৎসঙ্গ কেন্দ্র শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম স্বর্গীয় দীনেন্দ্র নাথ পুরকায়স্থ(মন্টু বাবু) মহাশয়ের বর্হিবাটি মন্ডলীভোগ ছাতকে পালিত হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে দিন ব্যাপী অনুষ্ঠানের শুরুতে সকাল ৮-৩০ মিনিটে সুন্দর হাতের লেখা ও কুইজ প্রতিযোগিতা শুরুর মাধ্যমে সকাল ৯ টায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালি ছাতক পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এসে আশ্রম সম্মুখে শেষ হয়। বিকেলে ছাতক সৎসঙ্গ কেন্দ্রের সভাপতি, শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাসের সভাপতিত্বে ও শিক্ষক গোবিন্দ মোহন সরকারের পরিচালনায় ধর্মসভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, (এসপিআর) ড:অঞ্জন কুমার দেব রায়।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইসলাম উদ্দিন, সৎসঙ্গ কেন্দ্রের সহ-ঋত্বিক অরুণ চক্রবর্তী, সৌরভ দে, ছাতক উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক অধ্যাপক হরিদাস রায়, ছাতক সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক পংকজ কুমার দাস।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সভাপতি অমরেশ সরকার সঞ্জু, বক্তব্য রাখেন ছাতক উপজেলা সৎসঙ্গ কেন্দ্রের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাস, এসময় আরোও উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের সহ-সভাপতিবৃন্দ দিপক রঞ্জন দাস, রানু কান্ত দাস, আরাধন দাস, স্বপন দাস, সাধারণ সম্পাদক রাজন পাল, সহ-সাধারণ সম্পাদক শ্যামল দাস, বিপুল রায়, ঈশ্বর দাস, সাংগঠনিক সম্পাদক তপন পাল, প্রচার সম্পাদক পল্লব চন্দ, ভান্ডার সম্পাদক আরাধন দাস, সাংস্কৃতিক সম্পাদক অপু মালাকার মহিলা সম্পাদিকা পারুল সেনাপতিসহ প্রমুখ।
সন্ধ্যায় সস্তি সরকারের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। হাতের লেখা ও কুইজ প্রতিযোগিতায় তিনটি বিভাগের মধ্যে বিজয়ী ক – বিভাগে ১ম মনীশ চক্রবর্তী, ২য় কায়ান চৌধুরী, ৩য় সৌম্য দাস, খ – বিভাগে ১ম ঐশী দাস, ২য় রিচি রাণী দাস, ৩য় অনন্যা দাস, গ – বিভাগে ১ম অম্বিকা তালুকদার, ২য় মৃন্ময় আচার্য্য মৌন্য, ৩য় স্হান অর্জন করে স্নেহা তালুকদার পরশীর হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102