মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

একসময় হামাসকে অর্থায়ন করেছিলো ইসরায়েল: জোসেফ বোরেল

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ২৬৫ এই পর্যন্ত দেখেছেন

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এক বিস্ফোরক তথ্য দিয়েছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) স্পেনের ভায়াদোলিদ বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অতীতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে অর্থায়ন করেছে খোদ ইসরায়েল।

বোরেল বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি অথরিটিকে (পিএ) দুর্বল করে দিতে এবং ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল ধরাতে এক সময়  হামাসকে ইসরায়েল অর্থায়ন করেছে। তিনি বলেন, ‘হ্যাঁ, ফাতাহর নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটিকে দুর্বল করতে হামাসকে অর্থায়ন করেছিলো ইসরায়েল সরকার।

তবে কবে কোন সময় ইসরায়েল হামাসকে অর্থ সহায়তা দিয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো কিছুই জানাননি ইইউর এ কর্মকর্তা।

১৯৮০ সালে প্রতিষ্ঠার শুরুর দিকে ইসলামিক দল হামাসকে— শক্তিশালী, সেক্যুলার এবং জাতীয়বাদী ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশনের জন্য বড় বাঁধা হিসেবে দেখতো ইসরায়েল।

ইউরোপীয় ইউনিয়নের এ প্রভাবশালী কর্মকর্তা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন নিয়েও কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র গঠন। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি শুধুমাত্র দ্বি-রাষ্ট্র সমাধানই শান্তি আনবে। যদি এ ব্যাপারে ইসরায়েল নেতিবাচক থাকে তবুও এটিই সমাধান।’ সূত্র: আল জাজিরা

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102