মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায়

শেখ হাসিনাকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে তাঁর সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।

প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি’।

গুতেরেস আরো বলেন, ‘জাতিসংঘ বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে আপনার সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ’।

তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে প্রধান অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টাসহ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে জাতিসংঘ গভীরভাবে মূল্য দেয়।

গুতেরেস বলেন, ‘আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের প্রশংসা করছি এবং বিশ্বাস করি যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কারের জরুরি প্রয়োজনসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের উচ্চাকাক্সক্ষায় আমি আপনার সমর্থনের উপর নির্ভর করা অব্যাহত রাখতে পারি’।

শেষে তিনি বলেন, ‘মাননীয়, আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস গ্রহণ করুন’।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102