বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু, ক্ষুধায় মারা গেল শিশু

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

দুই বছরের শিশু সন্তান ব্রনসন ব্যাটার্সবিকে নিয়ে বাড়িতে একা থাকতেন ৬০ বছর বয়সী কেনেথ। একদিন হার্ট অ্যাটাকে একা ঘরে মারা যান বাবা কেনেথ। এতে খাবার না পেয়ে ক্ষুধা ও তৃষ্ণায় মারা গেছে শিশুটিও।

গত ৯ জানুয়ারি যুক্তরাজ্যের লিঙ্কনশায়ারে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয় বলে বিবিসি জানিয়েছে।  বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গত ২৬ ডিসেম্বর এ দুজনকে সর্বশেষ দেখা গিয়েছিল। এর দুই সপ্তাহ আগে কেনেথ হার্ট অ্যাটাক করেছিলেন।

ধারণা করা হচ্ছে, ২৯ ডিসেম্বর আবারও হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় তার। বাড়িতে অন্য কেউ না থাকায় শিশু ব্রনসন ব্যাটার্সবি একাকী হয়ে যায়। তাকে খাবার খাইয়ে দেওয়ার মতো কেউ না থাকায়—অনাহারে তার মৃত্যু হয়েছে।

লিঙ্কনশায়ার কাউন্টি কাউন্সিল এই শিশুর মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে।

শিশুটির মা জানিয়েছেন, বড়দিনের আগে নিজ সন্তানের সঙ্গে তার দেখা হয়েছিল। এরপর আর তাদের দেখেননি তিনি। শিশুটির বাবার সঙ্গে ঝামেলা থাকায় তিনি আলাদা থাকতেন।

লিঙ্কনশায়ার পুলিশের এক মুখপাত্র বলেছেন, পুলিশ গত ৯ জানুয়ারি বেলা ৩টা ২৫ মিনিটে এই ঘটনার বিষয়ে অবগত হয়। ঘটনার তদন্ত শেষ হয়েছে এবং এই মৃত্যুকে সন্দেহজনক হিসাবে বিবেচনা করা হচ্ছে না। এরপরেও জড়িত সংস্থাগুলোর কার্যকলাপ বিশ্লেষণ করা হবে।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102