মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালো আরও ৮ দেশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

টানা চতুর্থবারের মতো সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আরও আট দেশ। পৃথক বার্তায় প্রধানমন্ত্রীকে এ অভিনন্দন জানায় তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিশর, লুক্সেমবার্গ, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল।

অভিনন্দন বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, বাংলাদেশের সাধারণ নির্বাচনের পর আবারও প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। আমি নিশ্চিত যে, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে আমাদের দেশগুলোর মধ্যে সম্পর্ক আপনার নতুন মেয়াদে আরও গভীর ও শক্তিশালী হবে।

পৃথক অভিনন্দন বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ‘বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের গল্প হিসেবে আবির্ভূত হয়েছে’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থ মেয়াদে শপথ গ্রহণ করায় মালয়েশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী হিসেবে আপনার মেয়াদে, আপনি অসাধারণভাবে আপনার দেশকে পরিচালনা করেছেন এক দশকেরও বেশি শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে, তা নিশ্চিত করে বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের গল্প হিসেবে আবির্ভূত হয়েছে।

এদিকে, পৃথক অভিনন্দন বার্তায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, লুক্সেমবার্গের ভাইস-প্রধানমন্ত্রী পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী, সহযোগিতা ও মানবিক কর্মসূচি বিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেল বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে তারা প্রত্যেকে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সুখ এবং বাংলাদেশের সরকার ও জনগণের কল্যাণ-সমৃদ্ধি কামনা করেছেন।

অন্যদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো অভিনন্দন বার্তায় বলেছেন, সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ সবসময় ব্রাজিলের অবিচল অংশীদার হয়ে থাকবে। সেই সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ দুই দেশ এ সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও শেখ হাসিনাকে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পারস্পরিক সম্মত সময়ে ব্রাজিল সফরের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

এর আগে গত ৮ জানুয়ারি গণভবনে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102