রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

সিলেটকে হারাল চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৩০৬ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দ্বিতীয় ম্যাচে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রোমাঞ্চকর ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছে চট্টগ্রাম।

শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৭৭ রান করে সিলেট। জবাবে ৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় চট্টগ্রাম।

লক্ষ্যে তাড়া করতে গিয়ে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। ২ রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে ব্যাট চালাতে থাকেন আভিষ্কা ফার্নান্দো। ২৩ বলে ৩৯ রান করে বোল্ড আউট হন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছাড়াতে পারেনি ইমরানুজ্জামানও। মাশরাফীর প্রথম বলেই ক্যাচ তুলে দেন তিনি। এতে দলীয় ৬০ রানে তিন উইকেটে হারিয়ে চাপে পড়ে বন্দরনগরীর দলটি।

এরপর দীপু ও নাজিবুল্লাহর ১২১ রানের জুটিতে ব্যাটে জয় ছিনিয়ে নেয় চট্টগ্রাম। ৩৯ বলে ৪ ছক্কা ও চার বাউন্ডারিতে ৫৭ রানে অপরাজিত থাকেন দীপু। নাজিবুল্লাহ ৬১ রান করেন ৩০ বলে ৩ বাউন্ডারি ও চার ছক্কার সৌজন্যে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102