রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

বিমান তৈরি করে তাক লাগিয়েছে শিক্ষার্থী আনিসুল হক

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার হাপানিয়া গ্রামের আনিসুল হক নামের এক শিক্ষার্থী বিমান তৈরি করে আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছে সুনামগঞ্জ জেলাসহ এলাকাবাসীকে।
আনিসুল হক(১৬) স্থানীয় হাজী এম জাহের আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ইউটিউব দেখে আনিসুল হক এই বিমান তৈরিতে সক্ষোম হয়েছেন। ঢাকা থেকে বিভিন্ন সময়ে  খুচরা মেশিনারিজ কিনে এনে বিমান বানিয়ে আকাশে উড়িয়ে দিয়ে এলাকার মানুষজনদের তাক লাগিয়ে দিয়েছে সে।
কৃষক পরিবারের সন্তান আনিসুল হক ছোট বেলা থেকেই তার যে কোনো জিনিস তৈরির নেশা ছিলো। সেই থেকে সে বিমান তৈরির কথা চিন্তা করে। এজন্য সে অর্থ গুছিয়ে ঢাকা থেকে ত্রিশ হাজার টাকার বিমান তৈরির খুচরা যন্ত্রাংশ কিনে নিয়ে আসে। এরপর অক্লান্ত পরিশ্রম করে বিমান তৈরির পর আকাশে উড়িয়েছে। এলাকাতে বিমানের উড্ডয়ন দেখে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ এসে ভিড় করেছে। এতে সে বেজায় খুশী।
আনিসুল হক জানায়, পূর্ব অভিজ্ঞতা না থাকায় সে ভালো করে আকাশে বিমান পরিচালনা করতে পারেনি। তবে এ বিষয়টি শেখার চেষ্টায় আছে।বিমানের খুচরা যন্ত্রাংশ বেশ কয়েক দিন ধরে এসেম্বলিং করে, একটি ছোট আকারের পূর্ণাঙ্গ বিমান তৈরি করেছে। বিমান তৈরি ও উড্ডয়ন দেখতে অনেক মানুষ এসে ভিড় করেছেন। এ বিষয়টি তার বেশ ভালো লাগছে।
আনিসুল জানান, তারা ৬ ভাই, তিন বোন। তার বাবা আহাদ মিয়া পেশায় একজন কৃষক, মা জাহানারা বেগম  গৃহিনী। বাড়ি তাহিরপুর  উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের হাপানিয়া গ্রামে।
আনিসুল হকের বড় ভাই নজরুল ইসলাম বলেন, আমার ভাই শখ করে ঢাকা থেকে খুচরা যন্ত্রাংশ এনে জোড়া দিয়ে বিমান তৈরি করেছে। সে এখনো এটি ভালো করে চালানো জানেনা। শিখার চেষ্টা করে যাচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102