রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

চায়ের দেশে কৃষি মন্ত্রীকে বরণ করতে সাজ সাজ রব

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

কৃষি মন্ত্রীর আগমনে সাজ সাজ রব চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে। নেতাকর্মীদের প্রচার-প্রচারণায় উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) শহরের জেলা পরিষদ মাঠের জনসমাবেশে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসীর উষ্ণ ভালবাসায় ফুলেল শুভেচ্ছা গ্রহণ করবেন নব নির্বাচিত কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ।

তাকে বরণ করতে ইতিমধ্যে উপজেলার দ্বারপ্রান্ত মুছাই এলাকা থেকে শুরু করে শহর জুড়ে স্থাপন করা হয়েছে প্রায় অর্ধশত তোরণ। আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ সংগঠন, ইউনিয়নের পরিষদ এবং বিভিন্ন সংগঠনের উদ্যগে এসব তোড়ণ নির্মাণ করা হয়েছে। অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ব্যাক্তিগত উদ্যোগেও বিভিন্নজন ব্যানার বিলবোর্ড শহর সাজিয়েছেন।

দলীয় আয়োজনের তোড়জোড় চোখে পড়ার মতো। আয়োজন সফল করতে সকাল সন্ধ্যা বৈঠক আলোচনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। জনসভার সব প্রস্তুতি সম্পন্ন প্রায়। দলীয় উদ্যোগের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।

জনসভাস্থলসহ আশপাশের এলাকায় ব্যানার ফ্যাস্টুন দিয়ে সাজানো হয়েছে। এ ছাড়া জনসভার শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা, নানাবিধ দেখভালের জন্য পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।

এ ব্যাপারে জানতে  চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র বলেন, আমাদের ৭ম বারের নির্বাচিত এমপি ড. মোঃ আব্দুস শহীদ মহোদয়কে কৃষিমন্ত্রী নিযুক্ত করায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা এক গণসংবর্ধনার  আযোজন করেছি বৃহস্পতিবার সকাল ১১টায়। আপনারা দেখতে পাচ্ছেন, আশাকরি আজ সন্ধ্যার মধ্যেই সকল প্রস্তুতী সম্পন্ন হবে। হাতে নেয়া সকল কার্যক্রমই সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পথে।

তিনি আরও বলেন, আমরা আগামীকাল অনুষ্ঠানটি সুন্দর ভাবে সুসম্পন্ন করে শ্রীঙ্গলবাসীকে উপহার দিতে চাই। যেভাবে আমরা নির্বাচন সুন্দরভাবে সুসম্পন্ন করেছি, ঠিক তেমনী আগামী কালের উৎসব অনুষ্ঠান সম্পন্ন করার আশা করছি। এই গণসংবর্ধনা আয়োজন করতে পেরে আমর আনন্দিত ও গর্বীত। এই উৎসবমূখর আনন্দ আয়োজনে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

প্রস্তুতী এবং আয়োজনের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল বলেন, আমাদের এমপি মহোদয়, যিনি ত্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী আসনে ৭ম বারের মত নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেয়েছেন। জননেত্রী শেখ হাসিনা যিনি প্রধানন্ত্রী হিসেবে দ্বায়িত্ব নিয়ে নতুন মন্ত্রীসভা গঠন করেছেন। সেই মন্ত্রীসভার কৃষিমন্ত্রী হিসেবে আমাদের নেতা, আমাদের এমপি মহোদয়কে মনোনীত করেছেন। সেজন্য মাননীয় নেত্রীকে আমবা ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আমাদের নেতা ৭ম বারের এমপি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, তিনি নতুন দ্বায়িত্ব নেয়ার পর আগামীকাল প্রথম শ্রীমঙ্গলে আসবেন। যেহেতু আমরা শ্রীমঙ্গলের গণমানুষের পক্ষ থেকে গণসংবর্ধনা জানাবো, সেই প্রস্তুতী আমাদের চলছে। সেই সংবর্ধনার আমাদের আয়োজনে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে।

তিনি বলেন, যেহেতু কমলগঞ্জ আমাদের নির্বাচনী এলাকার একটা অংশ। সেখানকার দলীয় নেতাকর্মী এবং লোকজনও আসবেন নেতাকে বরণ করতে। শ্রীমঙ্গলের সীমানা মুছাইতে আমরা উনাকে বরণ করবো। এরপর মোটর শোভাযাত্রা সহকারে আমরা উনাকে শ্রীমঙ্গলে মূল সভাস্থলে নিয়ে আসবো। এখানে সংক্ষিপ্ত সময়ের একটা অনুষ্ঠান হবে। তারপর তিনি মৌলভীবাজার সদরে যাবেন এবং পরবর্তী কর্মসূচীতে জেলায় অংশগ্রহণ করবেন। আমাদের আগামী কালের অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102