বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

বিএনপির সভার অনুমতি চেয়ে ডিএমপিতে চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দলটির পক্ষ থেকে এ চিঠি পাঠানো হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা পাঠানো চিঠিতে আগামী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার জন্য অনুমতি চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102