রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

চুনারুঘাট উপজেলার

উবাহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে দুধর্ষ ডাকাতি

কিবরিয়া চৌধুরী
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদল ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকাসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়।
সোমবার (১৬ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বালিয়াড়ি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই পুরো গ্রামে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে সোমবার সকালে হবিগঞ্জের পুলিশ সুপার মো: আক্তার হোসেনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাড়িতে ১৫/১৭ জনের একটি সংঘবদ্ধ মুখোশধারী ডাকাতদল ঘরের পেছনের কাঠের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে তারা মুহুর্তের মধ্যে পরিবারের সকল সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে বেঁধে ফেলে। এক পর্যায়ে বাড়িতে থাকা আলমিরা ও ট্রাঙ্ক ভেঙে রক্ষিত থাকা প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা, ১১টি মোবাইল ফোনসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে সকালে হবিগঞ্জের পুলিশ সুপার মো: আক্তার হোসেন ও চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102