সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যারা গণতন্ত্র বানানই জানে না, তাদের মুখে আবার গণতন্ত্র

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৪৩০ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০১৩, ১৪ ও ১৫ সালের আগুনসন্ত্রাস মানুষের মনে আছে। বিএনপির প্রতি মানুষের অনিহা-ঘৃণা জন্মেছে। তাদের জনগণ পছন্দ করে না। যারা গণতন্ত্র বানানই জানে না, তাদের মুখে আবার গণতন্ত্র। ওদের গণতন্ত্র মানে জ্বালাও-পোড়াও, আর রেলে আগুন দিয়ে মায়ের বুকে শিশু পুড়িয়ে মারা।

রবিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

May be an image of 10 people, temple, wedding, dais and text that says 'সৃ্ির্তাসর্বশক্তিমান মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা সাথে কোটালীপাড়া উপজেলা আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দের জয়বাংলা জয় ঙ্গবনধু রেকর্ড পঞ্চমবার টানা চতুর্থবার সরকারগঠনের বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জনগণ আওয়ামী অঙ্গ-সহযোগী সংগঠনের থেে ফুলেল শুভেচ্ছা জানানো এসময় FocusBanglaNews হাসিনাকে রোববার (১৪ জানুয়ারি ২০২৪) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ ত্বরে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কোটালীপাড়ার সর্বন্তরের রেহানাস ইয়াসিন জয়/ফোকাস নিউজ'

মানুষ হত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আধুনিক ডিজিটাল বাংলাদেশে এসব অপরাধীদের খুঁজে খুঁজে বের করে বিচার করা হবে। এবারের নির্বাচনে অনেক চক্রান্ত-ষড়যন্ত্র ছিল, তবে যত বেশি বাধা, তত বেশি জোশ আসে সবার মধ্যে। সেটাই এবারের নির্বাচনে প্রমাণ হলো।

May be an image of 6 people, dais, temple and text

আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সবকিছু করব। বিশ্বব্যাপী করোনা মহামারিসহ নানাবিধ যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। সুতরাং আমাদের দেশে যেন সেই খাদ্য সমস্যা না হতে পারে সেদিকে খেয়াল রেখে এক ইঞ্চি জমিও ও খালি রাখা যাবে না।

May be an image of 10 people, temple, dais and text that says 'সৃষ্টিকর্তা মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা র সাথে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ লীগ ও সহযোগী সভনের নের নেতৃবৃন্দের ময় ভচ্ছ'

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার জনগণের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনারা আমার সব। আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, সে ভালোবাসা ভুলবার না। আপনাদের ভোটে আমি বারবার নির্বাচিত হই।’

এর আগে গতকাল শনিবার ঢাকা থেকে সড়কপথে টুঙ্গিপাড়া আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন।

May be an image of 9 people, dais, temple, wedding and text that says 'মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ লীগসভাপতি জননেত্রী শেখ হাসিনা'র সাথে কোটালীপাড়া উপজেলা আ মী লীগ সহযোগী সংগঠনের দর দরে জয়বঙ্গবন্ধু'

আজ বিকেলে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভা শেষে সড়কপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

May be an image of 1 person, dais, crowd and text that says 'F বারওটান চতুর্থবারসরকার বক্তব্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখহাসিনা জানুয়ারি ২০২৪) আওয়ামী লীগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দও জনপ্রতিনিধিদের ইয়াসিন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জয়/ফোকাস বাংলা'

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় এসেছিলেন। তখন তিনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102