মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

বিদেশি শিক্ষার্থীদের ‘দুঃসংবাদ’ দিল কানাডা

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ২৭৯ এই পর্যন্ত দেখেছেন

কানাডায় বর্তমান আবাসন সংকটের জন্য বিদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের দায়ী করছেন দেশটির অর্থনীতিবিদরা। এমন পরিস্থিতিতে দেশটিতে বসবাসের অনুমতিপ্রাপ্ত বিদেশি শিক্ষার্থীদের কমানোর কথা ভাবছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসন মন্ত্রী মার্ক মিলার।

রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

স্থানীয় সিটিভি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেন, ‘ক্ষমতাসীন লিবারেল সরকার এই বছরের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সীমাবদ্ধ করে দেওয়ার কথা বিবেচনা করছে। দেশটির নাগরিকদের আবাসন ক্রয়ক্ষমতার সংকটের জন্য কানাডার সরকার সম্প্রতি বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়েছে।’

কানাডায় বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি বিরক্তিকর। এটি এমন একটি সিস্টেম যা সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে দেশটিতে কত সংখ্যক বিদেশি শিক্ষার্থী কমান হবে সে সম্পর্কে এখনি কিছু বলা যাচ্ছে না।’

কানাডার সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে সক্রিয় ভিসাসহ ৮ লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থী দেশটিতে অবস্থান করছিলেন। ২০১২ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার। এ ছাড়া দেশটিতে বর্তমানে বাংলাদেশি অভিবাসী রয়েছে ৭০ হাজার ৯০ জন। এর মধ্যে ২০১১ থেকে ২০২১—এক দশকে গিয়েছে ২৫ হাজার ৩৬০ জন। তার মধ্যে ২০১১-১৫ সাল পর্যন্ত সময়ের মধ্যে গিয়েছে ১২ হাজার ১৮৫ জন। ১৩ হাজার ১৮৫ জন গিয়েছে ২০১৬-২১ সালের মধ্যে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102