শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-২০ সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে নিউজিল্যান্ড। কিউই ব্যাটার ফিন এলেন এবং পেসার এডাম মিলনে দারুণ খেলেছেন। তাদের পারফরম্যান্সে ২১ রানে জিতেছে ব্ল্যাক ক্যাপসরা।

হ্যামিল্টনে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড ৮ উইকেটে ১৯৪ রান তোলে। ওপেনার ফিন এলেন ও ডেভন কনওয়ে ৫৯ রানের জুটি দেন। কনওয়ে ফিরে যান ১৫ বলে ২০ রান করে। অন্য ওপেনার এলেন খেলেন ৪১ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস। তার ব্যাট থেকে সাতটি চার ও পাঁচটি ছক্কার শট আসে।

এছাড়া কেন উইলিয়ামসন ১৫ বলে ২৬ ও মিশেল স্যান্টনার ১৩ বলে ২৫ রান করেন। জবাব দিতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ব্যর্থ হলেও তিনে নামা বাবর আজম খেলেন ৪৩ বলে ৬৬ রানের ইনিংস। তিনি সাতটি চার ও দুটি ছক্কা হাঁকান। চারে ব্যাট করা ফখর জামানের ব্যাট থেকে আসে ২৫ বলে ৫০ রান। তিনি পাঁচটি ছক্কার সঙ্গে চার মারেন তিনটি।

পেসার আমের জামাল ১৩ বলে ২৫ রান করেন। দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হয়। পাকিস্তান ৩ বল থাকতে ১৭৩ রানে অলআউট হয়। নিউজিল্যান্ডের হয়ে পেসার মিলনে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। টিম সাউদি, বেন সিয়ার্স ও ইশ শোধি নিয়েছেন দুটি করে উইকেট। পাকিস্তানের হয়ে পেসার হ্যারিস রউফ নেন ৩ উইকেট।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102