মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

ইউএস-বাংলা অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

আমেরিকার অনলাইন গণমাধ্যম কর্মীদের সংগঠন ইউএস-বাংলা অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।শুক্রবার সন্ধ্যায় নিউইয়রেক সিটির ব্রংকসের একটি রেস্টুরেন্টের হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি,কলামিষ্ট ও সাংবাদিক এবিএম সালেহউদ্দিন, সাপ্তাহিক আজকালের সহযোগী সম্পাদক, এনওয়াই কাগজ ডটকম সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ আজাদ, স্টক বিজনেস পারসন ও কমিউনিটি নেতা এম রহমান টিটু, বিহংগ প্রিন্টিং এর পরিচালক মামুন রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংগঠনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সংগঠনের সুচনা লগ্ন থেকে চলমান কর্মসুচির উপর সন্তুষ্ট প্রকাশ করে বলেন, আমার জানামতে এটি আমেরিকার প্রথম অনলাইন প্রেসক্লাব ।আমরা ২০০২ সালে এনওয়াইবাংলাডটকম প্রকাশ করার পর বর্তমান সময় পর্যন্ত আমেরিকার অনলাইন গণমাধ্যম এখন অনেক উন্নত । সেখান থেকে ইউএস-বাংলা অনলাইন প্রেসক্লাব একটি মাইলফলক । আমি সকল সদস্যদের সুস্বাস্থ্য ,দীর্ঘায়ু ও শুভ কামনা করি ।

বিশেষ অতিথি কবি ও সাংবাদিক এবিএম সালাউদ্দিন বলেন, যা সত্য ও যা প্রচার করলে সমাজের, দেশের জন্য ভালো তা প্রচার করাই হোক সাংবাদিকদের কাজ । তিনি সংগঠনের অগ্রযাত্রা কামনা করেন।

বিশেষ অতিথি নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম বলেন, প্রতিকুল পরিস্থিতিতে একতা, সততা ও সমাজসেবার ইচ্ছা নিয়ে যেভাবে এ সংগঠন চলছে সত্যিই প্রশংসার দাবীদার ।

শুরুতে আয়োজন কমিটির আহ্বায়ক প্রথম আলো নর্থ আমেরিকার রিপোর্টার ও প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি শেখ শফিকুর রহমান অনুষ্ঠানের সুচনা করেন । কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধক্ষ ও ইউএসবাংলাদেশ২৪ডটকমের তৌহিদ সজীবকে ।

স্বাগত বক্তব্য রাখেন বাংলানিউজইউএসডটকম ডেপুটি এডিটর ও ক্লাব সহ সভাপতি কবি মাছুম আহমদ । মাছুম আহমদ তার বক্তব্যে বলেন, ২০১৬-২০১৭ সাল থেকে কমিটি ছাড়া ২০২০ অবধি আমরা সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছি । পরে ২০২০ থেকে এ নিয়ে পরপর ৩য় মেয়াদে ২০২৪-২০২৫ সালের কমিটি গঠিত হল । এর মধ্যে আমরা করোনা সময়ে বেশ কয়েকবার হ্যান্ড স্যানিটাইজার, মাসক বিতরণসহ, সভা সেমিনার, পিকনিক এর আয়োজন করি । তিনি কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন।

সাধারন সম্পাদক আবু সাদেক রনি, কোষাধক্ষ তৌহিদ সজীব, সহ সভাপতি মাছুম আহমদ ও শেখ শফিকুর রহমান অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। পরে আবু সাদেক রনির নেতৃত্বে অতিথিবৃনদ কেক কাটেন । উক্ত অনুষ্ঠানে নিউইয়র্কের সকল প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্বগন শুভ কামনায় বক্তব্য রাখেন ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ, জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনিরুজজামান, অধ্যাপক সানা উল্লাহ, সাবেক অধ্যক্ষ- গাজীপুর কাপাসিয়া ডিগ্রী কলেজ, জামাল উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, চুনারুঘাট উপজেলা ফুল মিয়া (রাজনীতিক), কুমিল্লা সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান খান প্রমুখ ।

সবশেষে আয়োজন কমিটির আহ্বায়ক শেখ শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক কবি মাছুম ও সাধারন সম্পাদক আবু সাদেক রনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডিনারের আমন্ত্রণ জানিয়ে ও সভার সমাপ্তি ঘোষণা করেন ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102