বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াঁজো কমিটি। শনিবার সন্ধ্যা ৭টা গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক হয়।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠকে বিএনপি থেকে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান।

গণতন্ত্র মঞ্চ থেকে ছিলেন, নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডি সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, গণ সংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চ সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কাইয়ুম ও ভাসানী অনুসারী পরিষদ সভাপতি রফিকুল ইসলাম বাবুল।

উল্লেখ ৭ জানুয়ারি নির্বাচনের পর ধারাবাহিকভাবে যুগপৎ আন্দোলনে শরিক দল ও জোটের সাথে বৈঠক করচৈ বিএনপি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102