মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

ধনীদের ফাঁদে ফেলে ১১ বিয়ে করেন মডেল মৌ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩০৭ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বিতর্কিত মডেল মরিয়ম আক্তার মৌ ওরফে মৌ আক্তার গ্রেপ্তার হওয়ার পর তার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। আজ আমরা জানবো কি সেই সকল তথ্য যার কারণে সম্প্রতি নেট দুনিয়ায় বিতর্কিত এই মডেল।আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার মডেল মৌ ১১টি বিয়ে করেছেন বলে তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। আর সেসব স্বামীদের কাছ থেকে হাতিয়েছেন অঢেল সম্পদ।মৌয়ের ১১ জন স্বামীর মধ্যে সর্বশেষ স্বামী একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক। ধনাঢ্যদের ফাঁদে ফেলে মৌ একের পর এক বিয়ে করতেন। বিপুল পরিমাণ সম্পদ হাতিয়ে নেয়ার পর আরেকজনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতেন।দৃশ্যমান কোনো আয়ের উৎস না থাকলেও মোহাম্মদপুরে পাঁচতলা আলিশান বাড়ি রয়েছে তার। নেক্সাস, পাজেরো ও টয়োটা ব্র্যান্ডের তিনটি দামি গাড়িও আছে।বাসার ভেতরে ঢুকেই ড্রয়িং রুমের পাশেই একটি মিনি বার দেখা যায়। বাসার ভেতরের বেডরুমের একটি ড্রয়ার থেকে পাঁচ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া ওই বেডরুমের ভেতরে আরেকটি ড্রেসিং রুম থেকে অন্তত এক ডজন বিদেশি মদ উদ্ধার করা হয়।মৌ মডেলিং পেশার আড়ালে ব্ল্যাকমেইলিং করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। মাদক ও অনৈতিক ব্যবসায় তার সংশ্লিষ্টতার কিছু প্রমাণ ইতিমধ্যে গোয়েন্দাদের হাতে এসেছে।ডিবি পুলিশ জানতে পেরেছে, মৌয়ের নিয়ন্ত্রণে অর্ধশত সুন্দরী তরুণী রয়েছেন। তাদের দিয়েই ধনী ব্যক্তিদের ফাঁদে ফেলে ভিডিও ধারণ করতেন। টাকা না দিয়ে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। এভাবে অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন।গত ১ আগস্ট গভীর রাতে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মিরপুর রোড সংলগ্ন ২২/৯ বাবর রোডে মৌয়ের বাসায় অভিযান পরিচালনা করা হয়। সমাজে ভদ্রতার মুখোশের আড়ালে অনৈতিক কাজ করা মডেল মরিয়ম আক্তার মৌয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় ওই মডেলের বাসা থেকেই বিপুল পরিমাণ মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।মডেল মৌয়ের সঙ্গে ভিআইপিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বিপুল সম্পদের উৎস খোঁজা হচ্ছে। মৌয়ের বাসার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102