

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার -৪ শ্রীমঙ্গল কমলগঞ্জের সাত বারের নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি কৃষিমন্ত্রী নির্বাচিত হওয়ায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দেরা ফুলের শুভেচছা জানান নেতা কর্মীরা।
শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে ঢাকার মন্ত্রীর বাস ভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র মো. ফজলুর রহমান, যুগ্ন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, আওয়ামী লীগ নেতা রহিম শহিদ সিআইপি, জেলা যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গৌউস উদ্দিন লিক্সনসহ প্রমুখ।
নিউজ /এমএসএম