মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সরকারের নতুন কৃষিমন্ত্রী মৌলভীবাজারের আব্দুস শহীদ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৩৭৯ এই পর্যন্ত দেখেছেন

দীর্ঘ ৫৩ বছর পর পূূর্ণ মন্ত্রী পেলো মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে ২ লক্ষ ১২ হাজার ৪৯১ টি ভোট পেয়ে টানা সাত বারের নির্বাচিত এমপি মোঃ আব্দুস শহীদ বৃহস্পতিবার ১১ জানুয়ারি সন্ধায় কৃষি মন্ত্রী হিসেবে গণভবনে শপথ গ্রহণ করেছেন।

কৃষি মন্ত্রী হওয়ার খবরে মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আনন্দের বন্যা বইছে। আনন্দ মিছিল  মিষ্টি বিতরণের মাধ্যমে দুই উপজেলার আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উৎসবে মেতে ওঠেছেন। ১৯৮৪ সালে মৌলভীবাজার জেলা হিসেবে ঘোষণার পর থেকে এ আসনটিতে কেউ মন্ত্রীত্ব পাননি। অথচ স্বাধীনতার পর এ আসনটি টানা বিজয় ধরে রেখেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের মোঃ আব্দুস শহীদ। মৌলভীবাজার-৪ আসনে মৌলভীবাজার জেলা ঘোষণার পর থেকে কখনো নৌকা প্রতীক পরাজিত হয়নি।

এ আসনের পূর্ববর্তী নির্বাচনগুলো পর্যালোচনায় দেখা যায় জেলা ঘোষণার পর মৌলভীবাজার-৪ আসনে ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ দ্বিতীয় বারের মতো এবং ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের ১২ জুন, ২০০১ সালের ১ অক্টোবর, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর, ২০১৪ সালের ৫ জানুয়ারি ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস শহীদ একটানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ৫৩ বছর পর আব্দুস শহীদকে পূর্ণ মন্ত্রী পেয়ে উন্নয়ন নিয়ে নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন দুই উপজেলাবাসী। অনেকেই বলেন, এ আসনে অতীতের চেয়ে আরও উন্নয়নের মাত্রা বাড়িয়ে দেবেন আবদুস শহীদ। এটি তার জন্য একটি বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102