সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

র‌্যাব সদরদপ্তরে নেওয়া হচ্ছে পরীমনিকে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৫০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে তার বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকসহ আটক করেছে র‌্যাব।তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের সদরদপ্তরে নেওয়া হচ্ছে।তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে সেখানে। বুধবার রাত ৮টার দিকে এ চিত্রনায়িকাকে তার বাসা থেকে বের করে একটি সাদা মাইক্রোবাসে করে র‌্যাব সদরদপ্তরের দিকে নিয়ে যাওয়া হয়।এর আগে বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ আলোচিত নায়িকার বাসায় অভিযান শুরু করেন র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। সন্ধ্যার কিছুক্ষণ আগে বাসা তাকে আটক করা হয়।র‌্যাবের গোয়েন্দা দলের একজন শীর্ষ কর্মকর্তা জানান, পরীমনির বাসায় বিপুল পরিমাণ মাদক-ইয়াবা-সোনার বার পাওয়া গেছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে র‌্যাবের সদরদপ্তরে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102