সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সিলেট-৬ আসন

তৃণমূল বিএনপির চেয়ারম্যান মবিনের ভরাডুবি জয় নাহিদের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ রবিবার রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলে তিনি জয়লাভ করেন।

সিলেট-৬ আসনে নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ৫৮ হাজার ১২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯ হাজার ৩৮৭ ভোট। তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ১০ হাজার ৮৫৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

সিলেট-৬ আসনে মোট ভোটকেন্দ্র ১৯২টি। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৫০৯ জন ও নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৩৯ জন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102