বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সিলেট-৪ বড় ব্যবধানে জয় পেলেন ইমরান আহমেদ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ৪৩১ এই পর্যন্ত দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) আসনে আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (নৌকা) জয়ী হয়েছেন।

স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী নৌকার ধারে কাছেও নেই অন্য কোনো প্রার্থী। ইমরান আহমেদ (নৌকার) প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৭ শ’ ৮৭ ভোট। নির্বাচন চলাকালীন বিভিন্ন অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ানো নির্বাচন বর্জন করা তৃণমূল বিএনপির প্রার্থী মো. আবুল হোসেন (সোনালী আঁশ) প্রতীকে পেয়েছেন ১ হাজার ২ শ’ ১৯ ভোট। তার তৃতীয় হওয়া প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন কামরান (মিনার) প্রতীকে পেয়েছেন ১ হাজার ১ শ’ ২৬ ভোট।

বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে সপ্তমবারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102