সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

এক লাখ ভোটের ব্যবধানে ব্যারিস্টার সুমনের বিজয়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

বেসরমারিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে এক লাখ ভোটে পরাজিত করলেন আলোচিত হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

টানা ১০ বছর সংসদ সদস্য ও পাঁচ বছর মেয়াদে মন্ত্রিপরিষদে থাকা এ নেতাকে পরাজিত করে সুমন আরও আলোচিত হচ্ছেন।

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন ভোটারের মধ্যে ১৭৭টি কেন্দ্রে ভোট দেন ২ লাখ ৪৩ হাজার ৪৩৭ জন।

এর মধ্যে ব্যারিস্টার সুমন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব আলী পেয়েছেন মাত্র ৬৯ হাজার ৫৪৩ ভোট।

কাস্ট হওয়া ভোটের মধ্যে ২ হাজার ৭৬৮টি বাতিল হয়। অন্য ছয় প্রার্থী পেয়েছেন বাকি ২ হাজার ২৭টি ভোট।

বেসরমারিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আওয়ামী লীগের মনোনয়নে গত দুই নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ও ব্যারিস্টার সুমন এবার আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে ছিলেন।

তবে সুমন মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করেছেন। আর নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রতিমন্ত্রী মাহবুব আলী। নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন থেকেই সুমনের জনপ্রিয়তা জেলাজুড়ে আলোচিত হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102