বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনা মন্ত্রীর হ্যাটট্রিক জয়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিপুল ভোটের ব্যবধানে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট পেয়ে বিশাল ব্যবধানে  নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃনমুল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী (সোনালী আঁশ) প্রতীকে মাত্র চার হাজার ভোট পান।

জগন্নাথপুর উপজেলার ৮৯ কেন্দ্রের বেসরকারি ফলাফলে পরিকল্পনা মন্ত্রী নৌকা প্রতীকে প্রাপ্ত ভোট ৬০ হাজার ৭৮৭ । জগন্নাথপুর উপজেলায় ৩২.৩৬ শতাংশ ভোট প্রয়োগ হয়। প্রতিদ্বন্দ্বী তৃণমুল বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী সোনালী আঁশ প্রতীকে জগন্নাথপুর উপজেলার প্রাপ্ত ভোট ২ হাজার ৩১৯।

শান্তিগঞ্জ উপজেলার ৫৬ কেন্দ্রের বেসরকারি ফলাফলে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর প্রাপ্ত ভোট ৬৬ হাজার ২০৯।শান্তিগঞ্জ উপজেলায় শাহীনুর পাশা চৌধুরীর প্রাপ্ত ভোট ১ হাজার ৭৭৬ । শান্তিগঞ্জ উপজেলায় ৪৮.৭৭ শতাংশ ভোট প্রয়োগ হয়।

তথ্য নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  আল বশিরুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ  হয়েছে। আমাদের কাছে নির্বাচনে কোনো অনিয়মের অভিযোগ কেউ করেননি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102