বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

মৌলভীবাজার-২

তৃণমূল বিএনপি প্রার্থী এম এম শাহীনের ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের তৃণমূল বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য (সোনালী আঁশ) এম এম শাহীন অভিযোগ করে বলেন, তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে অনেক প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল করছেন। আমার ভোটাররা যাতে কেন্দ্রে যেতে না পারে সেজন্য বাঁধা প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন সেন্টারে ঝাল ভোট প্রদান করছেন এছাড়াও নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করার ঘটনা ঘটছে। তাই তিনি ভোট বর্জন করেছেন বলেন জানান।

এই বিষয়টি ইতিমধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি।

রোববার (৭জানুয়ারি) দুপুরে কুলাউড়ার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করে ভোট বর্জন করেন এম এম শাহীন ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে শতভাগ আশাবাদী ছিলাম আমি বিজয়ী হবো। কিন্তু এরকম ভোট হবে আমি কল্পনা করতে পারিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102