সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল সকাল ৮ টা ১০ মিনিটে ভোট দেবেন তিনি। প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়‌ও রবিবার সকালে মায়ের সঙ্গে সিটি কলেজে স্থাপিত ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। অপরদিকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভোট দেবেন নোয়াখালীর বসুরহাটে।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রবিবার সকাল ৮টার পর পরই ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে ভোট দেবেন। দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ এলাকা বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুরে উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমিতে ভোট দেবেন। এছাড়া দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা নিজ নিজ এলাকায় ভোট কেন্দ্রে ভোট দেবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102