শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মৌলভীবাজারে করোনা নিয়ে আইন শৃঙ্খলা বিশেষ সভা অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা ও জনসচেতনতা মূলক কার্যক্রম নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার ৩ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ আর্টিলারি ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ সেরাফ উদ্দিন খান মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা ও জনসচেতনতা মূলক কার্যক্রম বিষয়ে জেলা প্রশাসন, মৌলভীবাজার আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান।

সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা বিষয়ক এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া, সি ও, ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, মেজর মাহমুদুল হাসান, মেজর মুরাদ, র‍্যাব, পুলিশ, আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।

এসময় জেলা প্রশাসক আগত অতিথিদের মাঝে মৌলভীবাজার জেলার “জেলা ব্র্যান্ড” বুক তুলে দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102