বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

ট্রেনে আগুন নাশকতা কি না, খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা, তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার রাত ৯টায় রাজধানীর গোপীবাগে আগুনে পুড়েছে বেনাপোল এক্সপ্রেস। এতে চারজনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102