বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

তেতুলিয়ায় বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ২৯৪ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় পহেলা ১ জানুয়ারি বছরের প্রথম দিনে শিক্ষক শিক্ষার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
তেতুলিয়ায় করোনাভাইরাসের কারণে গত দুই বছর বই উৎসব হয়নি। এবছর করোনার ঝুঁকি না থাকায় সোমবার
(১ জানুয়ারী) নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে  সমগ্র দেশের ন্যায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়ার উদ্যোগ  গ্রহন করে উপজেলা প্রশাসন ও (এনসিটিবি)।
মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক উৎসব  উপজেলার তেতুলিয়া পাইলট উচ্চবিদ্যালয়ে এবং কাজী শাহাবদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ও প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বই উৎসব তেতুলিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ ইং শিক্ষাবর্ষের বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তেতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102