রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

জাপানের ভুমিকম্পে হতাহতের ঘঠনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন

জাপানের ভুমিকম্পে হতাহতের ঘঠনায় শোক প্রকাশ করে জাপানের প্রধানমন্ত্রীকে শোক বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক বিধ্বংসী এবং শক্তিশালী ভূমিকম্প মোকাবেলায় জাপানের প্রয়োজনে বাংলাদেশ ইশিকাওয়া প্রিফেকচার এবং জাপান সাগর উপকূলের নিকটবর্তী অঞ্চলগুলিকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লেখা এক চিঠিতে শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক বিধ্বংসী ও শক্তিশালী ভূমিকম্পের খবর শুনে তিনি গভীরভাবে মর্মাহত। প্রধানমন্ত্রী বলেন, “আমি বুঝতে পেরেছি, আরও ভূমিকম্প, আফটারশক এবং সুনামির ঝুঁকি রয়েছে।”

ভুমিকম্পে নিহত সকল এবং আহতদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি এই কঠিন সময়ে জাপানের জনগণের সাথে আমাদের সংহতি ও বন্ধুত্ব প্রকাশ করছি।”

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও জাপান উভয়ই প্রাকৃতিক দুর্যোগ প্রবণ। “আমাদের জনগণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহনশীল এবং এই ধরনের সংকটে সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নেতৃত্বে জাপানও দ্রুত এই সংকট মোকাবেলা করতে সক্ষম হবে।”

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102